তরুণ চলচ্চিত্র প্রযোজক মাসুদুল মাহমুদ রুহানের (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ মে) রাতে রাজধানীর পূর্ব রায়েরবাজার এলাকার একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (৯ মে) সকালে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।